শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আমতলীতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশ

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে /

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনার আমতলীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আমতলী পৌরসভার কার্যালয় থেকে পৌরশহরের চৌরাস্তা হয়ে আল হেলাল মোরে আমতলী উপজেলা কৃষকলীগের আয়োজনে শান্তি সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুস সোবহান খানের সভাপতিত্বে উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা অ্যাড এম এ কাদের মিয়া, পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান , আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, কুকুয়া ইউপি চেয়াম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার , এইচ এম মনিরুল ইসলাম মনি , সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন সানুসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সম্পাদকসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে থাকবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD