শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আমতলীতে চার বছরের শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার!

ইমরান হোসেন,আমতলী(বরগুনা)
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে /

বরগুনা আমতলীতে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে চাচাতো ভাই সোহাগ হাওলাদার (২২) এর বিরুদ্ধে।

পুলিশ ও শিশুটির মামা বলেন, উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা থেকে আসার পথে চার বছরের চাচাতো বোনকে সাইকেলে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে পার্শ্ববর্তী মনির হাওলাদারের পানের বরজে নিয়ে যায়। ওইখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটিকে না পেয়ে তার স্বজনরা খোঁজাখুঁজি করলে পানের বরজের মধ্যে কান্নার শব্দ পায়। এরপর শিশুর মা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দিয়েছেন। খবর পেয়ে ওইদিন বিকেলে আমতলী থানার এসআই মো. আজিজুল রহমান বখাটে সোহাগ হাওলাদারকে আটক করেছে।

আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ কুমার বলেন,সোহাগ হাওলাদারকে আটক করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এঘটনায় মামলা করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD