বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মধুপুরের শালবন থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে /

টাঙ্গাইলের মধুপুরের শালবন থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বড় বাইদ নামক এতিমখানার পাশে জাঙ্গালিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মধুপুর থানার পুলিশ।

এলাকা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মধুপুর শালবন এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে উত্তর জাঙ্গালিয়ায় স্থানীয় লোকজন শাল বনে কাজ করতে গেলে মহিলার লাশ দেখতে পায়। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশের ধারণা এ মরদেহ দূর থেকে এনে হয়তো মধুপুর বনে ফেলে রেখেছে। উদ্ধারকৃত নারীর মুখ বিকৃত হয়ে গেছে। মরদেহটি পচন ধরেছে। প্রায় অর্ধগলিত মরদেহটি দেখতে স্থানীয় লোকজন ভীড় করছে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সিআইডি টিম এসে আইনী প্রক্রিয়া শেষে যদি পরিচয় পাওয়া যায় তাহলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD