বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নাজমুল সহ বিস্ফোরণ মামলায় অর্ধশত বিএনপি নেতা-কর্মীর জামিন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোনা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে /

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজমুল হাসানসহ ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে কেন্দুয়া থানা পুলিশের দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন। রোববার রোটারিয়ান নাজমুল হাসানের নেতৃত্বে কেন্দুয়া উপজেলার বলাইশিমূল সহ উপজেলার অর্ধশত বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী পালনের লক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নে নেতা-কর্মীদের নিয়ে পদযাত্রা করতে গেলে পুলিশি বাধাঁ মুখে পড়ে কর্মসূচীটি পন্ড হয়ে যায়। পরে কেন্দুয়া থানা পুলিশ বাদী হয়ে নাজমূল হাসানকে প্রধান আসামী করে ৫০জন নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

বিএনপির নেতা, কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি রোটারিয়ান নাজমুল হাসান বলেন, এই ফ্যোসিবাদী সরকার আমাদের কোনো মামলা হামলা দিয়ে দমিয়ে রাখতে পারবে না। এই গণতান্ত্রিক আন্দোলন আমরা চালিয়ে যাবো ও আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরাচার সরকারের পতন ঘটাতে বাধ্য করবো।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD