বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

৯৯৯–এ ফোন পেয়ে শিশুকে উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিতে চায় পুলিশ

মোঃ সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের কটিয়াদী মহাসড়কের পাশে পড়ে থাকা একটি শিশুকে ৯৯৯ কল পেয়ে উদ্ধার করে পুলিশ৷ স্থানীয় লোকজন শিশুটিকে রাস্তায় পরে থাকতে দেখতে পেয়ে পুলিশের জরুরি সেবা কেন্দ্রে কল দেয়।

রবিবার (১৯ ফেব্রুয়ারী) সকালে কিশোরগঞ্জ থেকে ভৈরব মহাসড়কের মধ্যপাড়া বাজার সংলগ্ন সড়কের পাশে পাওয়া যায় শিশুটিকে।

মেয়েটির বয়স আনুমানিক ৮ বছর পুলিশ উদ্ধার করে কটিয়াদী সরকারী হাসপাতালে ভর্তি করেছে।

অসুস্থ থাকায় শিশুটি ভালোভাবে কথা বলতে পারছেনা।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজরীনা তৈয়ব জানান, মেয়েটি ঠিকমতো কথা বলতে পারছেনা, প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার জানান, শিশুটিকে কেউ চিনে থাকলে কটিয়াদি থানা বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য বলেন তিনি যোগাযোগ: ০১৩২০-০৯৫৩৫১, ০১৩২০-০৯৫৫২১

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD