শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পুলিশের গাফেলতিতে জেল খাটছেন নিরপরাধ দিনমজুর

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

নেত্রকোণায় নাম বিভ্রাটে নিরাপরাধ এক দিনমজুরকে ডাকাতি মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের দায়িত্বহীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।

সিলেটের জালালাবাদ থানার একটি ডাকাতি মামলায় একই এলাকার নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির দশ বছরের সাজা হয়। ওই মামলায় প্রকৃত আসামি যাচাইবাছাই না করেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে পূর্বধলা থানা পুলিশ। তিন সপ্তাহ ধরে কারাগারে থাকা নিরপরাধ নাজিম উদ্দিনকে মুক্ত করার দাবি পরিবারসহ স্থানীয়দের।

নির্দোষ স্বজনকে ডাকাতি মামলায় বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে ভুক্তভোগী পরিবারের সদস্যদের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নিরপরাধ ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া কিছুতেই মানতে পারছেন না মা-মেয়ে-স্ত্রীসহ স্বজনরাও।

২০১৩ সালের ৩ মে সিলেটের জালালাবাদ থানায় ডাকাতি মামলার আসামি একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের নাজিম উদ্দিন। শুধু ডাকাতি মামলায়ই নয়, ওই নাজিমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলার অভিযোগ। কিন্তু বারবারই নাম বিভ্রাটে মামলার ঘানি টানতে হচ্ছে পাশের গ্রামের নাজিম উদ্দিনের।

সিলেটের ওই মামলায় চলতি বছরের ২৯ জানুয়ারি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় নিরপরাধ দিনমজুর নাজিম উদ্দিনকে। গ্রেপ্তারের পর জনপ্রতিনিধিসহ স্থানীয়রা বিষয়টির প্রতিবাদ করলেও থানা পুলিশ কোনো পাত্তা দেয়নি।

পুলিশ আদালতের আদেশ বাস্তবায়ন করেছে। নাম বিভ্রাটের বিষয়ে আদালতের নির্দেশে তদন্ত করে ব্যবস্থাসহ ভুক্তভোগী নাজিম উদ্দিনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

অবিলম্বে দিনমজুর নাজিম উদ্দিনকে মুক্ত করার দাবি করেছেন এলাকাবাসী।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD