শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বেনাপোলে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও মোটরসাইকেল উদ্ধার 

জহিরুল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তের অগ্রভুলোট এলাকা থেকে বিজিবি ২১ ব্যাটেলিযনের সদস্যরা অস্ত্র গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে। এ সময় মোটরসাইকেল আরোহী তার পরনের লুঙ্গি খুলে পালিয়ে যায়।

খুলনার ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ২১ বিজিবি’র একটি দল গত রোববার রাতে বেনাপোল সীমান্তের অগ্রভূলাট এলাকায় দায়িত্ব পালনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট দক্ষিনপাড়া এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহীকে (যশোর ল-১১-৮৮০৭) আসতে দেখে টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে।

মোটর সাইকেলটি থামানোর পর তাকে তল্লাশী করে তার কোমর থেকে ২টি ৯ এমএম পিস্তল (ইউএসএ), ২টি খালী ম্যাগাজিন এবং ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

তল্লাশির এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী তার পরনের লুঙ্গি ও পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন এবং মোটর সাইকেল আরোহীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD