বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: দিপু মনি

আল মোজাহিদ বাবু, জামালপুর প্রতিনিধি।।
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে /

শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, অবৈধভাবে জন্ম নেওয়া বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দেয়। জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ দেশের জনগনকে সাথে নিয়ে মাঠ আছে এবং থাকবে। দেশের জনগনের জানমাল রক্ষা এবং উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে । এখন তিনি আমাদের দেখিয়েছেন ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ, সুখী ও শান্তিময় বাংলাদেশ হবে এবং সে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।’

রবিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা আব্দুস সামাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকদের  এসব কথা বলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আ্যডভোকেট বাকিবিল্লাহ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ জেলা ও উপজেলার নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, যারা বিভিন্ন সময় দলের বিদ্রোহী প্রার্থী হয়ে গত নির্বাচন করেছেন আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবেন কি পাবেন না সেটি দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD