বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

হামজা আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো: অনশনরত প্রেমিকা

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে /

নেত্রকোণার মদন উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন ১৯ বছরের এক তরুণী।

বুধবার (১ মার্চ) দুপুরে মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামে প্রেমিক হামজা মিয়া এর বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তবে সেদিন (বুধবার) সকাল থেকে প্রেমিক হামজা মিয়া পলাতক।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া সেই তরুণী বলেন, ‘তিন বছর ধরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। হামজা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। ২৬ ফেব্রুয়ারি হামজার বাড়িতে এলে তার বাবা আবু বক্কর আমাকে বিয়ের আশ্বাস দিলে বাড়ি চলে যাই। এখন তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। তাই বাধ্য হয়েই হামজার বাড়িতে এসে অবস্থান নিয়েছি। বিয়ে না করলে আত্মহত্যা করবো।’

সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, ‘হামজার বাড়িতে বিয়ের দাবিতে একটি মেয়ে অনশন করছে। মেয়েটিকে তার চাচা মারধর করেছেন বলে শুনেছি আমি। আমরা চাই এর সুষ্ঠু সমাধান।’

বিয়ের বিষয়ে অস্বীকার করে প্রেমিক হামজার কোনো মন্তব্য পাওয়া যায় নি,তবে ছেলের বক্তব্য পাওয়া না গেলেও তার বাবা আবু বক্কর বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল না এবং এ ব্যাপারে আমি আর কিছু জানি না।’

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান বলেন, ‘এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD