সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

নেত্রকোণায় বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে /

নেত্রকোণা সদর উপজেলার মেদনী ইউনিয়নের হাতকুন্ডলী গুচ্চ গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ১২ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ওই গ্রামের কাজল মিয়ার ছেলে মিনহাজ মিয়ার বিরুদ্ধে রোববার নেত্রকোণা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

অভিযোগে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার হাতকুন্ডলী গুচ্চ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী ওই শিশুটিকে একই গ্রামের মিনহাজ মিয়া বেশ কিছুদিন ধরে উত্যক্ত করত। গত শুক্রবার শিশুটিকে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে মিনহাজ মিয়া।

পরে শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। গ্রামের কতিপয় মাতাব্বার বিষয়টি মিমাংসার কথা বলে সময়ক্ষেপন ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কোন ধরনের মিমাংসা না হওয়ায় রোববার শিশুটির বাবা বাদী মিনহাজ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দম আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।

পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD