সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বেনাপোলে ভারতগামী যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল কাষ্টমস গোয়েন্দা টিম এবার যাত্রীর পায়ু পথ থেকে ৫ শ ৮০ গ্রাম ওজনের ৫ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। সোমবার (৬ মার্চ) বেনাপোল চেকপোষ্টে কাষ্টমসে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বেনাপোল কাষ্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, সকালে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য অফিসে আনা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে স্বর্নের বিষয়টি অস্বীকার করে। পরে যাত্রীকে বেনাপোল বাজারে এক ডায়াগন্ষ্টিক সেন্টারে নিয়ে এক্সরে ও পরীক্ষা নিরীক্ষা করলে তার পায়ু পথে স্বর্নের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ওই যাত্রীর পায়ুপথ দিয়ে ৫ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫ শ ৮০ গ্রাম, যার আনুমানিক বাজার মুল্য  প্রায় ৪২ লক্ষ টাকা।

স্বর্ণ পাচারকারী মুন্সিগঞ্জ জেলার আবদুল লতিফ ব্যাপারীর ছেলে ইব্রাহীম ব্যাপারী (৩৫)।উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল শুল্কগুদামে জমা জমা দেওয়া হয়েছে, আর পাচারকারীকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD