শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝালকাঠিতে নদীতে পড়ে দুই আপন ভাইয়ের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে /

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে নদীতে গোসল করতে গিয়ে আমানুল্লাহ (১২) ও মো. আব্দুল্লাহ (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ইউনিয়নের চর ভাটারাকান্দা গ্রামে ঘটনাটি ঘটে।মারা যাওয়া শিশুরা একই গ্রামের দিনমজুর মো. সুমন হোসেনের ছেলে।স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, পরিবারের সবার অজান্তেই বাড়ির পাশের ধানসিঁড়ি নদীতে গোসল করতে যায় দুই ভাই। অনেকক্ষণ হয়ে গেলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হন। পরে নদীতে দুই শিশুকে ভাষতে দেখে পরিবারের লোকজন দুই শিশুকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের দাফনের ব্যবস্থা করতে বলা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD