শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে /

ঝালকাঠি জেল কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।বুধবার (০৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আনোয়ারা বেগম প্রমূখ।এ সময় আরো উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সহ সভাপতি মো. ফারুক হোসেন খান, সাংবাদিক অধ্যাপক আব্দুল হালিম, ইউপি সদস্য ও সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফ্যাশন ডিজাইন ট্রেড প্রশিক্ষক হালিমা খাতুনসহ বিভিন্নসামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নারীরা উপস্থিত ছিলেন। এ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর এর আয়োজন করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD