বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বেনাপোলে ভারতীয় মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ফেসবুকে, প্রতারণার শিকার সাধারণ মানুষ 

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে /

সম্প্রতি ফেসবুকে একাধিক আইডি, পেজ এবং গ্রুপ খুলে মোটরসাইকেল বিক্রির নামে প্রতারণার জাল বিস্তার করেছে কয়েকটি  প্রতারক চক্র। ৪০% থেকে ৬৫% মূল্যছাড়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে এই চক্রটি। স্থানীয় প্রশাসনও এই বিষয়টির তদন্তে নেমে প্রতারণা চক্রের কয়েকজনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানা যায়।সরেজমিনে জানা যায়, বেনাপোল কাস্টমস নিলাম বাইক, বাইক পয়েন্ট, কাস্টম বাইক সেল ও বর্ডার ক্রস কাস্টম বাইকসহ ফেসবুক পেজ ও আইডি খুলে মোটরসাইকেল বিক্রি করছে কয়েকটি প্রতারক চক্র।দীর্ঘদিন ধরে এসব প্রতারক চক্র বিভিন্ন মোটরসাইকেলের ফেক ভিডিও বানিয়ে বিক্রি সহ কাস্টম নিলাম বাইক বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বাজার দর ছাড়া কম মূল্যে এসব বাইক বিক্রির কথা বলে বাইক হাতে না পেয়েই নিজেদের অর্থ খুইয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেকে।সম্প্রতি এমন প্রতারণার বিষয়টি সামনে আসলে খোঁজ নিয়ে জানা যায়, বেনাপোল সীমান্তের কোথাও বেনাপোল কাস্টম নিলাম  বাইকসহ এ ধরনের কোন বিক্রয় স্পটের অস্তিত্ব নেই।বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী বলেন, একমাত্র টি ভি এস, শো-রুম ছাড়া বেনাপোল সীমান্তের কোথাও আর কোন  মোটরসাইলে শো-রুমের অস্তিত্ব নেই। এটি একটি প্রতারক চক্র। ফেসবুকে এই সমস্ত প্রতারক চক্র বিভিন্ন নাম ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রাতারণা করছে। বেনাপোল বাসী সহ সকলকে সচেতন  থাকার জন্য অনুরোধ করছি। ভালো করে খোজ না নিয়ে কেউ কোন লেনদেন করবেন না।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করে প্রতারক চক্রের কয়েকজনকে শনাক্ত করেছি।  চক্রটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। কেউ এই চক্রটির মাধ্যমে প্রতারিত হবেন না।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD