বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

শার্শায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার উলাশিতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রাব্বি পিয়াস হোসেন (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত গোলাম রাব্বি পিয়াস উলাশি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে ও উলাশি বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের দশম শ্রেণির ছাত্র।পুলিশ ও স্বজন হাফিজুর রহমান জানান, বুধবার বিকালে উলাশি বাজারে তার পিতার ব্যাবসা প্রতিষ্টান থেকে মোটর সাইকেল চালিয়ে আরো একজন আরোহীসহ শার্শার মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। কামারবাড়ী মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। এসময় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল দুটি।স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু হয় গোলাম রাব্বি পিয়াসের।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠছে ঐ এলাাকার বাতাস।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD