বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মানাধীণ ভবন ধসে আহত ১৫

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে /

ঢাকার সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীণ নতুন ভবনের ১০ তলার ছাঁদের ঢালাই কাজের জন্য নির্মিত কাঠামো ধসে পড়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গনকবাড়িতে অবস্থিত গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীণ ভবনে ওই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে তারা সবাই নির্মাণ শ্রমিক বলে জানা যায়। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ১০ তলা ভবনটির ছাঁদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছিল। সেখানেই বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে। এতে সেখানে কর্মরত ১৫ জন শ্রমিক আহত হয়।

সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেডিক্যালে পাঠানো হয়েছে। অনেকেই মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন।

কোনো গুরুতর আহত রয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সবাইকে জীবিত উদ্ধার করেছি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান সূত্র জানায়, সাইক্লোর্টন স্থাপনা প্রকল্পের আওতায় ১০ তলা ভবনটির ছাঁদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়। সেখানেই অডিটোরিয়ামের অংশটি একটু উঁচু ছিল। সেখানে ঢালাই করার সময় সেটি ধসে পড়ে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ছাঁদ ধসের বিষয়টি জানতে পেরেছি। বিস্তারিত জানতে সেখানে যাচ্ছি। ওখানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ করা হচ্ছিল।

ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম বলেন, বিকেলে ছাদের কিছু অংশ ভেঙে যায়। এতে কেউ নিহত হয়নি। আহত হয়েছেন ৭ জনের মত। ফায়ার সার্ভিস ও আমরা আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, ভবনটি হাসপাতালের জন্য করা হচ্ছিলো। ২০১৬ সাল থেকে এই ভবনের কাজ শুরু হয়েছে। ঠিকাদারির কাজটি করছিলেন স্টার লাইট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। ঘটনার পর পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে আর দেখা যায়নি।

গণপূর্তের সাভার কার্যালয়ের উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভবনটি আমরা বা গণপূর্ত নির্মাণ করছি না। ভবনটি পরমাণু শক্তির নিজস্ব প্রকৌশলী এবং কনসালটেন্টরা নির্মাণ করছে। ফলে এটির নির্মাণ ত্রুটি বা ভবন ধসের কারণ তারা ভালো বলতে পারবেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD