বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাঠালিয়ায় মতিয়ার রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে /

আলেয়া এপারলেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ আব্দুল আউয়াল হোসেনের পিতা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ মার্চ) বাদ মাগরিব ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মরহুমের নিজবাড়ি মতি মহলে পরিবারের উদ্যোগে এই আয়োজনে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী, রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোঃ মিঠু সিকদারসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে উজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার কয়েক শতাধিক আলেমে দ্বীন, ওলামায়ে কেরামগণ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।দোয়া মোনাজাতের আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বাবার স্মৃতিচারণ করে বক্তাব্য রাখেন, বড় ছেলে শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন ও ছোট ছেলে আব্দুল আলিম হোসেন।মিলাদ মাহাফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ঐতিয্যবাহী চৈতা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব মাওলানা মোঃ নূরুল হক খান।এদিকে একইদিনের বাদ জুমা কাঠালিয়া ও রাজাপুর উপজেলার প্রায় এক শতাধিক মসজিদ ও এতিমখানায় শুক্রবার বাজ জুমা কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD