বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাঠালিয়ায় আ.লীগ নেতার মৃত্যু, বিভিন্ন মহলের শোক

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগের কিংবদন্তী নেতা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোঃ মহাসীন নকীব আর নেই। রবিবার(১২মার্চ)দিবাগত রাত সাড়ে ৯ টায় বার্ধ্যক জনিত কারণে তিনি আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী-সহমর্মী রেখে গেছেন। তার বড় ছেলে মোঃ কামরুজ্জামান লিটন নকীব আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।মোঃ মহাসীন নকীব বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। জীবনে পরিবারের থেকেও রাজনীতিকে বেশি প্রধান্য দিয়েছিলেন। দলের ক্রান্তিকালে তিনি উপজেলা আওয়ামী লীগকে সক্রিয় রেখে দলের জন্য কাজ করছেন।প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গোটা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি, ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম), ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান এড. খান সাইফুল্লাহ পনির, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. বদিউজ্জামান সিকদার, কাঠালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, আওয়ামী লীগ নেতা তরুন সিকদার, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মাহমুদুল হক নাহিদ, মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার প্রমূখ।এ ছাড়াও তার মৃত্যুতে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক জ্ঞাপন করছেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD