বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝিকরগাছায় ৩ মোটরসাইকেল চোর আটক

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে /

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ৩ মোটরসাইকেল চোরকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে শ্রীরামপুর বটতলা এলাকা থেকে স্থানীয় জনগন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ইউপি সদস্য আকরাম হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।আটককৃতরা হলেন ১। ফারুক কাজী(৪১) পিতা মোঃআকসাদ গাজী, গ্রামঃ জগন্নাথপুর, কোতোয়ালী, যশোর  ২। মোঃ শহিদুল শেখ ওরফে শহিদ (৩৮), পিতা মৃত আব্দুল খালেক, গ্রাম নরেন্দ্রপুর, শেখপাড়া কোতোয়ালি, যশোর,  ৩। মোঃ আখতার হোসেন (৪১), পিতা মৃত জাকির হোসেন, গ্রাম গাড়াখোলা, চুনুর ঘাট, ফুলতলা, খুলনা, বর্তমান ঠিকানা ঝুমঝুমপুর, চান্দের মোড়, সোহরাবের বাড়ির ভাড়াটিয়া। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, মোটরসাইকেল চুরির কাজে ব্যবহার করা দুইটি মাস্টার চাবি, দুইটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আরও জানা যায় আটককৃতরা আন্তজ।অভিযোগে জানা যায়, ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ঘোড়দাহ গ্রামের ইউপি সদস্য আকরাম হোসেনের জামাই অমিত হোসেন (২৪) এবং ভাগ্নে মোঃ ইদ্রিস আলী (২০) সোমবার ১৩ মার্চ দুপুর আনুমানিক ২:৩০ মিনিটের সময় ঘোড়দাহ প্রাথমিক বিদ্যালয় এর মাঠে জললি জালালের ওরস শরীফে যায় এবং তাদের ব্যবহৃত লাল কালো রংএর ২টি পালসার মোটরসাইকেল প্রাইমারি স্কুলের মাঠে লক করে রাখে। এ সময় উক্ত তিনজন আসামি এই মোটরসাইকেলের লক ভেঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার সময় তারা টের পেয়ে যায় এবং চোরের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে শ্রীরামপুর বটতলা নামক স্থানে স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।ঝিকরগাছা থানার এস আই গৌতম কুমার মন্ডল বলেন, তিনজন মোটরসাইকেল চোর আটক করা হয়েছে সংবাদ পেয়ে ফোর্স সহ উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তদন্তের স্বার্থে তাদেরকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD