শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

নেত্রকোণার বারহাট্টায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে /

সারা দেশের ন্যায় নেত্রকোণার বারহাট্টায় কোর্ট রোড এলাকায় দৃষ্টিনন্দন নবনির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উক্ত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীল খোকন, জেলা পরিষদের সদস্য মোঃ লুৎফুর রহমান চঞ্চল, হাসিবুর রহমান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান লিটন, আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান শামছুলহক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD