
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট মর্মন্তুদ হত্যাকান্ডে শহীদ , বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ বৃহস্পতিবার রাতে যুবলীগের উদ্যোগে সাভার পৌর সভার মজিদপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম (পাভেল)। এসময় তিনি তার বক্তব্যে বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট মর্মন্তুদ হত্যাকান্ডে শহীদ , বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি’র সহধর্মিণী আরজু মণি সেরনিয়াবাত এর ৭৭তম জন্মদিন উপলক্ষে সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি। সেই সাথে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ সদস্যদের জন্য দোয়া ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবাল। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা, থানা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।