শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৬

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে /

যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে গ্ৰেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ মার্চ) বেনাপোল স্থল বন্দরের ২২নং শেড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।আসামীরা হলো, কুদ্দুস মন্ডল (৩৩), পিতা-আজগর মন্ডল, মাতা-হালিমা বিবি, সাং-সাকদাহ জাদবপুর, থানা-স্বরুপ নগর, জেলা-উত্তর চব্বিশ পরগোনা, ভারত,  মানিক মিয়া (৪৭), পিতা-মৃত আব্দুস সুবহান, সাং-রামনগর খাঁপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর,  আলী হোসেন (২৬), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বড় আঁচড়া (গেটপাড়া), তরিকুল ইসলাম (২৯),পিতা-মৃত সালেক শেখ, সাং-ছোট আঁচড়া (পশ্চিমপাড়া), ইমরান হোসেন (৩৩), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং-গাতিপাড়া (মাঝপাড়া), তানভির হোসেন (২০), পিতা-মোঃ ইউসুফ আলী, সাং-সাদীপুর (বেলতলা), বেনাপোল পোর্ট থানা।বেনাপোল পোর্ট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট আঁচড়া সাকিনস্থ বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে পাঁকা রাস্তার উপর হতে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও শাড়ি সহ ৬ চোরাকারবারিকে আটক করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূৃঁইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD