বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

নতুন রোগে আক্রান্ত বিগ বি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে /

সময় ভালো যাচ্ছে না বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চনের। নতুন আরও একটি রোগ বাসা বেধেছে তার শরীরে। এ কারণে অসহ্য যন্ত্রণায় ভুগছেন তিনি। পায়ের পাতা মাটিতে ফেলতে পারছেন না, একরকম হাঁটাচলা বন্ধ। সোশ্যাল মিডিয়ায় একটি ব্লগে নিজেই এই হেলথ আপডেট শেয়ার করেছেন বিগ বি।

ব্লগে জানিয়েছেন, পাঁজরের চোট খুব বেশিই ভোগাচ্ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার ওপর নতুন সমস্যা দেখা দিয়েছে শরীরে, এর জন্যও অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তার কথায়, পায়ের পাতার ক্যালাসের নিচে ফোসকা পড়েছে।চলতি মাসের শুরুর দিকেই হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’-র শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভাঙেন তিনি। চোট সারতে বেশ সময় লাগবে বলে আগেই জানিয়েছিলেন অভিনেতা। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিগ বি।

এই ‘যন্ত্রণাদায়ক’ পরিস্থিতি খুব শিগগির কাটিয়ে উঠবেন বলে আত্মবিশ্বাসী অভিনেতা। প্রভাস ও দীপিকার পাড়ুকোন অভিনীত ছবি ‘প্রোজেক্ট কে’। এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিংয়েই বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গেছে অমিতাভের। গত ৬ মার্চ অমিতাভের এই দুর্ঘটনার খবর সামনে আসতেই হইচই পড়ে যায়। চোট পাওয়ার পর হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নেওয়া হয় অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বাইয়ে ফেরেন অভিনেতা। আপাতত সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD