শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মাদারীপুরে ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে /

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ জনের প্রাণহানির ঘটনায় ইমাদ পরিবহন কোম্পানির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল রবিবার (১৯ মার্চ) রাতে থানায় শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

সোমবার (২০ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

ওসি জানান, রবিবার ভোরে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের কুতুবপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের নিচের আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়েমুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও ছয় জন। এছাড়া বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাইওয়ে পুলিশ।

এদিকে নিহতের মরদেহ প্রথমে রাখা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিচয় শনাক্তের পর বুঝিয়ে দেয় হয় পরিবারের কাছে। আর নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেয় জেলা প্রশাসন। এই দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ১৭ জনের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে সাত জনই গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার, খুলনার চার জন, এছাড়া ফরিদপুর, খুলনা, নড়াইল, সাতক্ষিরা, ব্রাহ্মনবাড়িয়া ও পাবনা জেলার একজন করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD