মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

নিকলীতে শিশু হত্যা সাজানো নাটক, সংঘর্ষে আহত ১০

সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের নিকলীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা শিশু হত্যার সাজানো নাটকের অভিযোগ উঠেছে এলাকায় ও অন্তত আহত হয়েছে দশ জন। ঘটনাটি ঘটেছে নিকলী জারইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণহাটি গ্রামে। আহতরা হলো, রকি (১৮), আলিয়া(২৩), হালিমা (২০), দুলেনা (৫৫), শাহজাহান (৬০), আমেনা (১৪), আয়শা (১২), শাকিব (৮), কাদির(৪৬), মিইন উদ্দিন (৩৫)। তাদের মধ্যে আলিয়া, হালিমা,রকি কে গুরুতর আহত অবস্থায় নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আর বাকি জন কে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা যায়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কাদির গং ও মাদক ব্যবসায়ী শাহজাহান গং এর মাঝে মাদক ব্যবসা নিয়ে তর্ক বিতর্ক হয়, এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হয় দশজন। এই ব্যাপারে রোববার উভয় দুই পক্ষে নিকলী থানায় দুটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আলিমা জানান, গত কয়েকদিন হয়েছে আমি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়িতে মেলার উপলক্ষে বেড়াতে আসি, ঘটনা দিন কাদির,মিইন উদ্দিন,মাছুম আলী, রমজান আলী সহ বাচ্চাদের তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের উপরে হামলা চালিয়ে আমার পরিবার সহ আটজন কে রক্তাক্ত জখম করেছে বলে তিনি জানান, তিনি আর দাবি করেন তার গর্ভে ৫৬ দিনের সন্তান মারধরের ঘটনায় নষ্ট হয়েছে, এই দিকে কাদির মিয়া দাবি করেন তাদের উপরে যে অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, শাহজাহান একজন মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এলাকায়। আমি মাদকের প্রতিবাদ করতে গিয়ে এই ঘটনা সূত্রপাত হয়, কিন্তু ৫৬ দিনের অন্তঃসত্তার নষ্ট হওয়ার ঘটনায় সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। এই নিয়ে তদন্ত কর্মকর্তা এসআই জুবায়ের হোসেন জানান, উভয় পক্ষে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ জানান, এই ব্যাপারে আমার জানা নেই বলে উল্লেখ করেন ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD