শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

চকবাজারে পুলিশের হাতে লাঞ্ছিত সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৫০২ বার পড়া হয়েছে /

রমজানের প্রথম দিনে ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ঢাকা ট্রিবিউনের ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পুলিশ।

শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।”

ভুক্তভোগী ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত।

তিনি বলেন, “চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় সিভিল পোশাকে এসি যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।”

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, “এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি।”

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD