বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে দুঃস্থদের মাঝে হারুন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২৭২ বার পড়া হয়েছে /

সাভারে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) সকালে বনগাঁও ইউনিয়নের ১,২,৩ এবং ৪নং ওয়ার্ডের প্রায় ২ সহস্রাধিক মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম আমান। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, ছোলা ১ কেজি, ডাবলী ১ কেজি, চিনি ১ কেজি, খেজুর ১ কেজি, লবন ১ কেজি, পিয়াজ ৩ কেজি ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শমসের আলী, চাকুলিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক মন্ডলীর সদস্য ইসমাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো: হাবিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD