শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ঝিকরগাছায় ৪ টি স্বর্ণের বার সহ আটক ২

জহিরুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে /

যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ডিবি ও ঝিকরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে আজ বুধবার (২৯ শে মার্চ) ৪টি স্বর্ণের বার ওজন প্রায় ৮৮২.৩ গ্রাম, যার বাজার মুল্য প্রায় আশি লক্ষ টাকা ও একটি মোটরসাইকেল সহ দুইজনেক আটক করেছে পুলিশ।  আটককৃত  মহিবুল (৩৩), নড়াইল জেলার লোহাগড়া থানার জয়পুর গ্রামের আওয়াল মোল্লার ছেলে,   আলামিন হোসেন (২৭) যশোর জেলার শার্শা উপজেলার ঘিবা গ্রামের শহীদুল ইসলামের ছেলে।পুলিশ সুত্রে জানা যায়  যশোর – বেনাপোল মহাসড়কের উপর ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের গতি রোধ করে, তাদের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে  স্বীকার করে,  মহিবুলের কাছে স্বর্ণের বার  আছে, তার কোমড়ে বিশেষ কায়দায় স্বর্ণের বার রক্ষিত আছে। ঐ অবস্থায় আসামির শরীরে লুকানো  স্বর্ণের বার  সাংবাদিক ও সাধারণ মানুষের সামনে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD