বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

তেঁতুলঝোড়ায় দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে শ্রবন মেশিন, হুইল চেয়ার, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে শ্রবন মেশিন, হুইল চেয়ার, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।সোমবার (৩ এপ্রিল) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দু:স্থ প্রতিবন্ধীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা।এ সময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের সাভার প্রতিনিধি আব্দুল হালিম, নিউজ টুয়েন্টিফোরের সাভার প্রতিনিধি নাজমুল হুদা, আর টিভির প্রতিনিধি জিয়াউর রহমান, বাংলা ভিশন টিভির সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহীন।অনুষ্ঠানে হুইল চেয়ার নিতে আসা ১০ বছর বয়সী জয়ের মা আমেনা বেগম অশ্রুসিক্ত নয়নে বলেন, ‘আমার ছেলে জন্মগতভাবে হাঁটতে পারে না। ছেলের পঙ্গুত্বের কারণে আমি কোনো কাজ করতে পারি না। আমার স্বামী রিক্সা চালিয়ে যা আয় করে তা দিয়ে কোনোরকম খেয়ে-পরে বেঁচে আছি। এ অবস্থায় ছেলেকে হুইলচেয়ার কিনে দেয়ার মত সামর্ধ্য আমাদের ছিল না। আজকে চেয়ারম্যান ফখরুল আলম সমর অনেক বড় একটা উপকার করলেন আমাদের।এই হুইলচেয়ার ব্যবহার করে আমার ছেলে স্কুলে যেতে পারবে। পড়াশোনা করে মানুষের মত মানুষ হতে পারবে৷’ সেলাই মেশিন নিতে আসা জরিনা খাতুন বলেন, ‘আমার তিন মেয়েসহ বছর দুয়েক আগে আমার স্বামী মারা গেছে। তার মধ্যে এক মেয়ে অটিজম রোগে আক্রান্ত হওয়ার সর্বক্ষণ তার পাশে থাকা লাগে। সেলাই মেশিনটা দিয়ে বাড়িতে বসে কাজ করে আমি উপার্জন করতে পারব, আমার মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারব। আজকে অনেক বড় একটা স্বপ্নপূরণ হলো। প্রতিবন্ধী শিশুর দেখাশোনার পাশাপাশি উপার্জন করতে পারায় নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।’এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ,উক্ত ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল সহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD