সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

নিখোঁজ দুই বছরের শিশু মাহিম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে /

আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মাহিম নামের দুই বছরের এক শিশু। ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ১৯৮) করেছেন নিখোঁজের বাবা আজগর হোসেন।

সোমবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবে এসে নিখোঁজের বাবা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। এর আগে, গত ২ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার তার নানা মিরজল হোসেন মিঠুর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাহিম।

নিখোঁজ মাহিম গাইবান্ধা সদর উপজেলার গিদারী এলাকার আজগর হোসেনের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ী ময়লাপট্রি এলাকার খোরশেদ আলমের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে বসবাস করতো।

নিখোঁজের বাবা আজগর হোসেন জানান, ঘটনার দিন তার শিশু পুত্র অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। হঠাৎ দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না আসায় তার মা তাকে আনতে যায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়না। পরে আশুলিয়া থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD