বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সাভারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৯১ বার পড়া হয়েছে /

সাভারের কলমা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন, সাভারের মধ্য কলমা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন- (১) মো. আরিফ হোসেন (২২)। তার বাবার নাম মো. আনছার আলী। তার গ্রামের বাড়ি আশুলিয়ার আনারকলি।

ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের মধ্য কলমা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় ২ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২২) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD