শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

সাভারে যুবলীগের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

সাভারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক মানবিক কর্মসূচীর অংশ হিসেবে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক (প্রবাল) এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম (পাভেল)। এসময় তিনি সকলের সাথে ইফতার করেন। তিনি বলেন, আপনারা নিজেদের কখনোই একা মনে করবেন না। আপনাদের সাথে সবসময় আছি এবং থাকবো। আপনাদের পাশে থাকতে পারলে খুব ভালো লাগবে।১৫ ই এপ্রিল শনিবার স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিডাব) এর সার্বিক তত্ত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন,সিআরপি এর ফাউন্ডার এন্ড কর্ডিনেটর ডক্টর ভেলরি এ টেইলর,সিডাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি জোবায়ের ইসলাম (জিতু), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ আরো অনেকে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD