বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ঝালকাঠিতে মালবাহী ট্রাক উল্টে খাদে

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে /

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের আকনের হাট সংলগ্ন মোল্লার ঠোডা ব্রিজের ঢালে মালবাহী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ট্রাকটি আমুয়া বন্দরের দিকে যাচ্ছিল। রাতে আকনের হাট সংলগ্ন মোল্লার ঠোডা ব্রিজে উঠলে ব্রীজের উপরে দুই পাশে লোহার এঙ্গেলে বেজে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা পিয়াজ, রোসন, মরিচ, আলুসহ অন্যান্য মালামাল ছিটকে পরে অনেক ক্ষতি সাধন হয়।ট্রাক চালক জানান, মঙ্গলবার রাতে খুলনা থেকে ছেড়ে ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে মোল্লার ঠোডা ব্রিজ এলাকায় আসলে ব্রিজের উপরে থাকালোহার এঙ্গেলের কারণে চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় ট্রাকটি। এতে আমি ও হেলাপার সামান্য আহত হলেও বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD