মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই ১২ ঘর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে /

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে রোহিঙ্গাদের ১০/১২টি বসতঘর ও দুটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে।

গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা নিশ্চিত করতে পারেননি তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির বসতঘরে আকস্মিক আগুন লাগে। এতে আগুন মুহূর্তে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবরে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD