রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

হোসেনপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ আটক

সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মোবারক হোসেন(১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৫ মে) ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার জিনারী ইউপির চর হাজীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে জানা যায় যে, ভূক্তাভেগী (২৩) কে গত ১২ মে বিকাল আনুমানিক ৩ টার দিকে আসামি মো: মোবারক হোসেন প্রতিবেশী শহিদ মিয়ার পরিত্যক্ত বসত ঘরে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ভিকটিমের মা তার মেয়েকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উলঙ্গ ও যৌনাঙ্গে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে জিজ্ঞাসা করলে সে তার নিজস্ব ভাষা ও ইশারা-ইঙ্গিতে প্রকাশ করে যে, আসামী মো: মোবারক হোসেন ভিকটিমকে ধর্ষণ করেছে। এ ঘটনায় ভিকটিমের পিতা হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) মামলা দায়ের করেন।মামলা নং ৬ মামলা রুজুর ৫ ঘণ্টার মধ্যে অর্থাৎ ১৫ মে ভোর ৫.৩০মিনিটে এজাহারনামীয় আসামীকে তার বসতবাড়ী হতে হোসেনপুর থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD