মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ধামরাইয়ে গতিরোধ করে ট্রাক ভাংচুর-মারধর, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে /

ঢাকার ধামরাইয়ের সড়কে গতিরোধ করে ট্রাক ভাংচুর ও এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় মো. শাহীনুর ইসলাম (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের পারুহালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, রবিবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের পারুহালা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার রাতে ট্রাকটি ভাড়া নেওয়া ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা (নং- ৩৫) দায়ের করেন।

গ্রেপ্তার শাহীনুর ইসলাম ওই এলাকার শহর আলীর ছেলে। অন্য আসামিরা হলেন- সামিউল ইসলাম স্বপন (৪২), সাইফুল ইসলাম (৪০), আব্দুল আলীমসহ (৩৫) অজ্ঞাত আরও ৩-৪ জন। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, রবিবার রাতে ট্রাক নিয়ে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জেরে ট্রাকটিকে গতিরোধ করে শাহীনুরসহ ৭-৮ জন। তারা ট্রাকটিতে ভাংচুর চালায় ও ভুক্তভোগীর কাছ থেকে ৭০,০০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীকে ও ট্রাকের চালককে লাঠিসোটা দিয়ে মারধরও করে তারা। এতে দুজনের শরীরে নীলাফুলা জখম হয়। পরে ভুক্তভোগীদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পরবর্তীতে আরও মারধরের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ উদ্দিন বলেন, ওই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD