মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কেন্দুয়ায় বাড়ি ফেরার পথে ৩ এসএসসি পরীক্ষার্থী ইভটিজিং এর শিকার

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে /

নেত্রকোনার কেন্দুয়ায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তিন বখাটে কর্তৃক তিন এসএসসি পরীক্ষার্থী ইটিজিংয়ের শিকার হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জমিলা মেমোরিয়াল বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বুধবার সকালে স্বপ্রণোদিত হয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এবং আগের দিন রাতে বিষয়টি থানাকে অবগত করেন।তিন বখাটে হলো- কেন্দুয়ার সিংহেরগাঁও (চান্দুরা) এলাকার কাঞ্চন মিয়ার ছেলে আরিফ (১৮)। তার সাথে আরও দুজন একই বাড়ি ও গোষ্ঠীর তরিকুল ও সারোয়ার।জানা যায়, গত মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীরা কেন্দুয়ার আশুজিয়া জে.এন.সি বিদ্যালয় কেন্দ্রে থেকে পরীক্ষা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে পথের মধ্যে উপজেলার বসুর বাজার থেকে আমতলা সড়কের মাঝামাঝি স্থানে অটোরিকশার পথরোধ করে। পরে তিন পরীক্ষার্থীর হাত ধরে জোর করে অটোরিকশা থেকে নামিয়ে ফেলে তিন বখাটে। অটোরিকশায় ভূক্তভোগীদের সাথে থাকা তিন সহপাঠী (ছেলে) প্রতিবাদ করলে তাদেরকেও মারধর করে বখাটেরা। একই স্থানে আগের দিন উত্ত্যক্ত করা ছাড়াও বিভিন্ন সময় ও স্থানে ইভটিজিংয়ের শিকার হওয়া ভুক্তভোগী পরীক্ষার্থীদের পেছনে প্রায় সময়ই লেগে থাকতো বখাটেরা।কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল জানান, বিষয়টি জানার পর উভয় পক্ষের কাছ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। থানার অফিসার ইনচার্জকে ঘটনাটি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD