মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কিশোরগঞ্জে এডিসি’র গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

সোহেল মিয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৬০ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.টি.এম ফরহাদ চৌধুরীর নামে বরাদ্দকৃত সরকারি গাড়ির (ঢাকা মেট্রো-১১-০০৫১) চাপায় আঃ কাদির (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আঃ কাদির ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২২ মে) বিকাল আনুমানিক পৌনে ৩টা দিকে জেলা প্রশাসনের সরকারি গ্যারেজ থেকে গাড়ির ড্রাইভার মোঃ আরিফ মিয়া গাড়িটি বের করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশের রাস্তা দিয়ে ড্রাইভার দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ আঃ কাদিরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহন হন। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নিহতের বড় ছেলে মোঃ আবু সাইদ জানান, এডিসি’র গাড়ীর চাপায় আমার বাবার মৃত্যু হয়েছে।এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এ.টি.এম ফরহাদ চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান, আপনি আমার অফিসে আসুন। বিষয়টি নিয়ে আলাপ করি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD