মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪৬ বার পড়া হয়েছে /

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নালার পানিতে ডুবে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে।শিশুটির নাম মো. আবিদ হোসেন। সে ওই এলাকার মো. জসিম কাজীর ছেলে।পুলিশ ও স্থানীরা জানায়, আবিদ ও তার বড় ভাই আদনান বাড়ির পাশে খেলা করছিল। খেলা করতে গিয়ে পাশের নালায় জমে থাকা বৃষ্টির পানির মধ্যে আবিদ পড়ে যায়। আবিদকে উদ্ধার করতে বড় ভাই দৌড়ে বাড়িতে গিয়ে তার মা মুক্তা বেগমকে জানায়। মুক্তা বেগম ঘটনাস্থলে এসে নালা থেকে আবিদকে উদ্ধার করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।উল্লেখ্য, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এ উপজেলায় পুকুর ও নালার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD