মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ঋণের ভার বহন না করতে পেরে ভ্যানচালকের মৃত্যু

মোঃ গোলাম মাওলা কাঠালিয়া( ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে /

ঝালকাঠির নলছিটি উপজেলায় ঋণের ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন ভ্যানচালক মো. ইউসুফ আলী মৃধা।

(২৬মে)শুক্রবার সকালে তার নিজ বসতঘরের পাশের কৃষি জমি থেকে তাকে আহত অবস্থায় হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরিবারের লোকজনের ধারনা তিনি বিষাক্ত কোন কিছু পান করেছিলেন।

জানা গেছে, উপজেলার পৌর এলাকার সারদল গ্রামের হাকিম মৃধার ছেলে ইউসুফ আলী মৃধা(৪৫) শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন খুজতে বের হলে বাড়ির পাশে কৃষি জমিতে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাই ইউনুস মৃধা জানান, সে বিভিন্ন এনজিওর কাছ থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা ঋণ নিয়ে নিজের বসতঘর তৈরি করার কাজে খরচ করেছেন। এছাড়া হাত উদ্ধারও আছেন বেশ কিছু টাকা। এসব নিয়ে বেশ চিন্তিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকজন এনজিও কর্মী বাড়িতে কিস্তির জন্য তাকে খুঁজে গিয়েছেন।

নিহত ইউসুফ আলী মৃধার সংসারে তিনটি কন্যা শিশু রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছেন তার একাধিক প্রতিবেশী।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD