মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

কিশোরগঞ্জে বাবার ছুরিকাঘাতে গুরুতর আহত ছেলে

সোহেল মিয়া ( কিশোরগঞ্জ প্রতিনিধি)
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জে পাষন্ড বাবার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছেলে।রোববার (২৮ মে) সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার কোর্ট শোলাকিয়ার গাছ বাজার এলাকার আজরাদীতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত রাব্বি (২২) সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা গ্রামের দানিসের ছেলে। সদ্য বিবাহিত রাব্বি ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। অভিযুক্ত দানিস জেলা শহরের কোর্ট শোলাকিয়া এলাকায় বেশ কিছুদিন ধরে ছেলে রাব্বিসহ স্বপরিবারে মতিন মিয়ার বাসায় ভাড়ায় থাকেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক ও চরিত্রহীনতার কারণে বাবা ছেলের মাঝে পারিবারিক দন্ড চলছিল। পারিবারিক কলহের জের ধরে শনিবার (২৭ মে) রাতে বাপছেলের মাঝে তর্কাতর্কি হয়। পরে রোববার (২৮ মে) সকালে দাঁড়ালো কিছু দিয়ে বাবা দানিস ছেলে রাব্বিকে গলায়, বুকে ও পিঠে মারাত্বক রক্তাক্ত আঘাত করে।ঘটনার পরপর স্থানীয়রা রাব্বিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ও অভিযুক্ত পিতা দানিসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দানিসকে আটক করে থানায় নিয়ে আসে।এলাকাবাসী আরও জানায়, অভিযুক্ত দানিস নেশাগ্রস্ত মানুষ। সার্বক্ষনিক সে নেশাগ্রস্থ থাকে। ছেলের কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় এ ঘটনার সুত্রপাত হয়। অপরদিকে চরিত্র হীনতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগেও ছেলের কাছে নেশার টাকা চাওয়া নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছে।কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে আমি নিজে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে আসি। আহত রাব্বির খোঁজ নেওয়ার জন্য একজন এসআইকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD