মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

টমটম উল্টে প্রাণ গেল চালকের

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে /

ঝালকাঠিতে ধান বোঝাই টমটম উল্টে গিয়ে চালক ইউনুস হাওলাদার (৫০ ) নিহত হয়েছেন। (৩১মে)বুধবার বিকেলে সদর উপজেলার বহরমপুর জোড়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত টমটম চালক বিনয়কাঠি ইউনিয়নের বাজেতপুর গ্রামের মৃত আতাহার হাওলাদারের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে বহরমপুর গ্রামের মিলন হাওলাদারের ধান নিয়ে কড়াপুর থেকে আসার পথে বহরমপুর এলাকার জোড়াবাড়ী মসজিদের নিকট আসলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে টমটম গাড়ী উল্টে পড়ে যায়।এ সময় টমটমের উপরে থাকা মিলন লাফিয়ে বেঁচে গেলেও টমটম চালক ইউনুসের পা গাড়ীর ব্রেক লিভারে আটকে থাকায় গাড়ীর নিচে চাপা পড়ে । পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে।ইউনুস গুরুতর আহত হলে তাকে নিয়ে হাসপাতালে যাবার পথে সে মারা যায় বলে জানা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD