বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সাভার ওয়াইএমসিএ উদ্যোগে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ

সাভার প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে /

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে সাভার ইয়াং মেন্স খ্রীষ্টান এসোসিয়েশন । আজ সকালে পৌর এলাকার জালেশ্বরে ওয়াইএমসিএ ইন্টারন্যাশনাল সেন্টারে রানাপ্লাজায় ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের হাতে নগদ ১৪ হাজার করে টাকা ও ঈদ সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার ওয়াইএমসিএ সভাপতি মি. তপন টি রোজারিও।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, রানাপ্লাজা দুর্ঘটনার পর থেকে ধারাবাহিক ভাবে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের ১০জন শিক্ষার্থীকে প্রতিবছল সহায়তা প্রদান করে আসছে। যার ফলে ওই সব শিক্ষার্থী পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউনিভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছে। অনেকেই রানা প্লাজা ট্রাজেডি এর পরে অনেক দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আজ তার ধারাবাহিক্য অনেক কমে গেছে। তবে সাভার ওয়াইএমসিএ আজ অবধি ওয়াইজম্যান ক্লাব ঢাকা সেন্ট্রাল এর অর্থায়নে তা ধরে রখেছে এবং প্রতিবছর সহায়তা করে যাচ্ছে। ভবিষতেও তা অব্যহত থাকবে । আমাদের বিশ্বাস এই ক্ষুদ্র সহায়তার ফলে তারা সকালে একদিন ভাল অবস্থানে উপনীত হবে এবং দেশের উন্নয়নেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার অনন্ত গমেজ, বাংলাদেশ ওয়াইএমসিএ জাতীয় পরিষদের সভাপতি মি. জনি হিউবার্ট রোজারিও, ওয়াইডম্যান ক্লাব ঢাকা সেন্ট্রালের প্রাক্তন সভাপতি মি. বিলাস বি গমেজ। এছাড়া উপস্থিত ছিলেন সাভার ওয়াইএমসিএ সহ-সভাপতি মি. শিপু কন্তা, মি. শেখর পিউরী, মি. উৎপল মেন্ডিস, মি. নির্মল বিবেক, মি. পিয়াস কস্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার ওয়াইএমসিএ এর সাধারণ সম্পাদক মি. রনেল ফ্রান্সিস কস্তা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD