শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

আমিনবাজারে ৪ ককটেল বিস্ফোরণ, উদ্ধার ৬

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে /

রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজারে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

শনিবার (২৯ জুলাই) বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, একটি চলন্ত পিকআপ ভ্যান থেকে ৪-৫টি ককটেল সড়কের পাশে নিক্ষেপ করা হলে সেগুলো বিস্ফোরণ ঘটে।

ফিলিং স্টেশনের ম্যানেজার নুরুল আমিন বলেন, একইসঙ্গে ৪-৫টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তবে কাউকে দেখতে পাইনি।

এ দিকে বিস্ফোরণস্থলের পাশ থেকে ছয়টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পরে পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আব্দুল্লাহিল কাফী বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে ছয়টি ককটেল উদ্ধার করেছি এবং রিফিউজের ব্যবস্থা করেছি। আমরা ঘটনা তদন্ত করছি। এ ঘটনায় মামলা হবে৷

তিনি বলেন, আপনারা জানেন এখানে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি ছিল। কিন্তু আমাদের তৎপরতার কারণে কেউ অবস্থান নিতে পারেনি। তাই এ কারণে কেউ ককটেল বিস্ফোরণ করে শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD