শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

ফেনী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১২৯ বার পড়া হয়েছে /
“আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এ শ্লোগানে সোমবার দুপুরে ফেনীর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্হানে এসে শেষ হয়।ফেনী পৌরসভার আয়োজনে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার ও জেলা এনজিও সমূহের সার্বিক সহযোগিতায় র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী – ২ আসনের সংসদ সদস‍্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্অবপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের প্রিন্সিপাল অধ‍্যাপক মোক্তার হোসেন, জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডাঃ মোঃ শিহাব উদ্দিন সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন আমন্ত্রিত অতিথি সহ জেলার এনজিও কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন, ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। এ মহামারী থেকে আমরা নিরাপদ থাকতে হলে সবাইকে সচেতন হতে হবে। ঘরবাড়ির আশেপাশে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি ফেনী পৌরসভার মেয়রের এ ধরনের উদ‍্যোগকে স্বাগত জানান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD