মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

সিংগাইরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে /

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মামার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার পথে তুলে নিয়ে গিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ধর্ষণের অভিযোগে সিংগাইর থানায় সোমবার দুপুরে তিনজনকে আসামি করে মামলা করেছেন ওই গৃহবধূ।২৫ জুলাই রাতে ধর্ষণের ওই ঘটনা ঘটে।আসামিরা হলেন, ইসমাইলের ছেলে শরীফ (৩৮), মৃত মুন্না মোল্লার ছেলে হযরত মোল্লা (৪৫) ও রমিজ (৪০) সহ অজ্ঞাত কয়েকজন। ওই গৃহবধূ জানান, মামার বাসায় জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে মাগরিবের নামাজের পর ৭ টার দিকে তাদের বাড়িতে যাওয়ার জন্য তার ছেলেকে সাথে নিয়ে বের হয় যান তিনি।মাঝপথে মুখ বেধে আমাকে শরীফ ও হযরত মোল্লা আমার বাড়ীর পার্শ্বে কলা বাগানের ভিতরে নিয়া যায়। এক পর্যায়ে শরীফ তাকে ভেতরে নিয়ে আমার হাত পা বেধে ধর্ষন করে। ওই সময় তার সঙ্গীরা বাইরে পাহারায় ছিলেন।তিনি বলেন, আমি আমার মুখ থেকে গামছা খলে চিৎকার করলে আমার মা ও আমার মামা আসে তখন আসামীরা পালিয়ে যায়। আমাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় শরীফকে প্রধান আসামি করে বাকিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD