বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

টেকনাফে ই*য়া*বা*সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার

কক্সবাজার  প্রতিনিধি 
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে /
টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হোয়াইক্যং ইউনিয়নের ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।সুত্র জানায়,৩রা আগষ্ট রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউপির মৌলভীবাজার গাউছিয়া ষ্টোর দোকানের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুল আমিনের পুত্র আবুল মঞ্জুর (৪৩), বাঁচা মিয়ার পুত্র মোঃ রাশেদ (২২) এবং মৃত আলী আহমদের পুত্র ইউসুফ মিয়া (৪২) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ তল্লাশী করে ৩হাজার ২শ ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD