বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ট্রাক ড্রাইভারদের ৫৪ কোটি টাকা বোনাস দিলেন টেইলর সুইফট

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে /

ট্রাক ড্রাইভারদের ৫ লাখ মার্কিন ডলার বোনাস দিলেন যুক্তরাষ্ট্রের পপ তারকা টেইলর সুইফট।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম-কে বিশ্বস্ত একটি সূত্র বলেন— ‘ট্যুরে কাজ করা প্রত্যেক ট্রাক ড্রাইভারকে ১ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮৯ লাখ টাকার বেশি) করে বোনাস দিয়েছেন টেইলর সুইফট। গত শনিবার ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় শো অনুষ্ঠিত হয়। এ শোয়ের আগে বোনাসের চেক হস্তান্তর করেন সুইফট।’

চলতি বছরের ১৭ মার্চ শুরু হয় টেইলর সুইফটের ‘দ্য এরাস ট্যুর’। তার এই যাত্রায় বিভিন্ন যন্ত্রপাতি ট্রাকে বহন করছেন ৫০ জন ড্রাইভার। ৫০ জন ড্রাইভারকে মোট ৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৪ কোটি ৪৭ লাখ টাকার বেশি) বোনাস দিয়েছেন এই গায়িকা।

ট্রাক ড্রাইভার ছাড়াও টেইলরের দলের অন্য সদস্যরাও মোটা অঙ্কের অর্থ বোনাস হিসেবে পেয়েছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকায় মোট ১৩১টি কনসার্ট করবেন টেইলর সুইফট। ২০২৪ সালের ১৭ আগস্ট শেষ হবে প্রখ্যাত এই গায়িকার ‘দ্য এরাস ট্যুর’।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD