মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে আরসার গুলি বিনিময়, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে /
কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএনের সাথে রোহিঙ্গাদের উগ্রপন্থী সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি – আরসার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার রাজাপালং ইউপির ৭নং রোহিঙ্গা ক্যাম্পে ঘটা এই ঘটনায় জড়িত তিন আরসা সদস্যকে গ্রেফতার করা হয়েছে, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩টি কার্তুজ ও ১টি ক্লিনিং রড।আটককৃতরা হলো- ৬ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকের বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের পুত্র আবুল হাশেম (৩০), ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/৭ ব্লকের বাসিন্দা আব্দুস শরীফের পুত্র মোহাম্মদ রুহুল আমিন (২৩) এবং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১ ব্লকের আব্দুল মাজেদের পুত্র কামরুল হাসান (২২)।বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ (অতিরিক্ত ডিআইজি) বলেন, “ভোরে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে থাকা টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে আরসা সন্ত্রাসীরা। এসময় এপিবিএনও আত্মরক্ষায় পাল্টা গুলি চালিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। পরে ধাওয়া করা হলে ধরা পড়ে তিন আরসা সদস্য।”আইনগত ব্যবস্থাগ্রহণ করতে আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, এঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে আভিযানিক তৎপরতা অব্যাহত আছে বলে জানান পুলিশের এই উচ্চপদস্থ কর্মকর্তা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD