মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

‘শাকিবের পক্ষ থেকে জয় আমার কাছে সবচেয়ে বড় গিফট’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে /

চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে ঢাকা ফিরেছেন। যুক্তরাষ্ট্রে শাকিব খান-অপু বিশ্বাস তাদের সন্তান জয়কে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমেরিকা তো স্বপ্নের দেশ। সেখানকার প্রায় সব জায়গা ঘুরে বেড়ানোর মতো। আমার কাছে মনে হয় যারা আমেরিকা গিয়েছেন, তারা রাস্তায় হাঁটতে গেলেও সেটা তাদের কাছে বেড়ানোর জায়গা বলে মনে হবে।

যুক্তরাষ্ট্রে শাকিব-জয় বন্ধুর মতো সময় কাটিয়েছেন জানিয়ে এ চিত্রনায়িকা বলেন, তাদের (শাকিব-জয়) মধ্যে সম্পর্ক এখন বন্ধুর মতো! তো দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে, এর চেয়ে সুন্দর পৃথিবীতে তো আর কিছু হয় না। আমেরিকা গিয়ে ঠিক সেটাই হয়েছে তাদের মধ্যে।

ছেলে কর্তৃক বাবাকে ফতুর করা প্রসঙ্গেও কথা বলেন অপু। তার বক্তব্য হলো, ‘ওটা আসলে আমি কিছুটা মজা করেই বলেছিলাম। জয় আসলে প্রচুর খেলনা কিনেছে। প্রতিদিন একটি-দুটি করে খেলনা কিনতো। সকালে কিনতো বিকেলে ভেঙে ফেলত। জয়ের একটি স্বভাব হলো- কোনো কিছু দেখলে স্ক্রু-ড্রাইভার দিয়ে সেটি খোলার চেষ্টা করা। জানার চেষ্টা করা।

জয়কে তো অনেক কিছুই কিনে দিলো তার বাবা, মাকে কি গিফট দিয়েছে? এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, যদি নির্দিষ্ট করে শাকিব খানকে ঘিরে বলা হয়, তাহলে আমি বলব জয়ই আমার কাছে সবচেয়ে বড় গিফট।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD